বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানী ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানী ঢাকার ফকিরাপুল মোড়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জলিলের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। তিনি  গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকে ফার্মেসির ব্যবসা করতেন। নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে মতিঝিল এলাকায় যাওয়ার আসার কথা ছিল জলিলের। পথে ফকিরাপুল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তাঁকে  হাসপাতালে নেওয়া হয়েছে শুনে পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার ভোরে সেখানে যান। এ সময় হাসপাতালে তাঁরা মৃত অবস্থায় পান জলিলকে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ  মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com