বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

গাজী মহিনউদ্দিন ও মজিবুর রহমান রনি:

চাঁদপুরের হাজীগঞ্জে রাস্তার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল ওয়ারলেস সংলগ্ন এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে পৌরসভাধীন বলাখাল ওয়ারলেস এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ, একটি কাগজের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাজীগঞ্জ থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেসবাহুল আলম চৌধুরী। ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com