বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার উদ্যোগে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

গাজী মহিনউদ্দিন:

উৎসবমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পহেলা জুলাই শুক্রবার বিকেলে রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জ লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মন্দিরে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করেন।

রথযাত্রাটি লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মন্দির থেকে শুরু হয়ে জগন্নাথ দেবের প্রতিমা সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে।

এ যাত্রাটি হাজীগঞ্জ পূর্ব বাজার সড়ক পদক্ষিণ শেষে পশ্চিম বাজার মুজিব চত্ত্বর ঘুরে পুনরায় লক্ষ্মী নারায়ন জিউড় আখড়ার সামনে এসে রথ যাত্রাটি অবস্থান করেন।

এ রথযাত্রাটি লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সত্য ভ্রত ভদ্র মিঠুনের এর সার্বিক ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com