বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর মন্দিরের উদ্যোগে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

গাজী মহিনউদ্দিন:

উৎসবমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই শুক্রবার বিকেলে উল্টো রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড করিমের বাগান এলাকার মন্দির থেকে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করে যাত্রা করে।

উল্টো রথযাত্রাটি হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড করিমের বাগান এলাকার মন্দি শুরু হয়ে উপজেলার ৫নং সদর ইউনিয়নের উচ্চঙ্গা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। জগন্নাথ দেবের প্রতিমা সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com