বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তিতে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রবাসির স্ত্রীর পলায়ন

গাজী মহিনউদ্দিন:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোপল্লা মোল্লা বাড়ির এক প্রবাসীর স্ত্রী স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় শাহারাস্তি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা মোল্লা বাড়ির মৃত আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম এর স্ত্রী তাসলিমা আক্তার স্বর্ণ অলংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

তাসলিমা আক্তারের স্বামী শরিফুল ইসলাম ৭ বছর ধরে প্রবাসে কর্মরত আছেন। স্বামী প্রবাসে থাকায় তাসলিমা আক্তার বিভিন্ন সময়ে পরক্রিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে এমন দাবী করছেন তার শাশুড়ি পারুল বেগম।

তাসলিমা আক্তারের শাশুড়ি পারুল বেগম দীর্ঘ এক বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা দিন রয়েছে।
শরীরের একটি হাত এবং একটি পা অকেজো হয়ে পড়ে। শাশুড়ির অসুস্থ সুযোগ হাজীগঞ্জের দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামের ওমান প্রবাসী মাহবুবের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। পরক্রিয়া প্রেমিক মাহবুবের বিভিন্ন এসএমএসের স্ক্রিনশট তার স্বামী সরাসরি ইসলামের কাছে ধরা পড়ে।

তাসলিমা আক্তার হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মিজি বাড়ির নুরুল ইসলামের মেয়ে।
শাশুড়ি পারুল বেগম জানান একাধিকবার পরক্রিয়া প্রেমের কারণে হাতেনাতে আটক হয়েছে এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় বিচার সালিশ হয়।

বেপরোয়া চলাফেরার কারণে তার পরিবারের কাছে অভিযোগ দিয়ে কোন সমাধান পায়নি শ্বশুরবাড়ি লোকজন।
১২ জুলাই মঙ্গলবার মঙ্গলবার সকালে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা তিন ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ফ্রিজে থাকা মাছ-মাংস চুরি করে নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনবার পরক্রিয়া প্রেমে জড়িত থাকার অপরাধে বিচার সালিশ হয়।

ঈদুল আযহার আগে একটি এনজিও সংস্থার কাছ থেকে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে। সেখান থেকে ঋণের টাকা পরিশোধ করে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ঘরের আলমারিতে।

পরিবারের লোকজনের অগোছরে আলমারি থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com