বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জামালপুর জেলা ও শহর শাখা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সহ-সভাপতি বদিউজ্জামাল ধনীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে জামালপুর জেলা ও শহর শাখা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বৃহস্পতিবার সকালে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা ও শহর শাখা যুবদল।

জামালপুর জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোঃ তাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়া, প্রধান বক্তার বক্তব্যে রাখেন শহর যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ।

জেলা যুবদলের সাবেক সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও শহর শাখার যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক হারেছ সরকার, সদস্য আব্দুল জব্বার, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত,শহর সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু হোসেন, যুগ্ম আহবায়ক আসলাম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, ছাত্রনেতা খায়রুল ইসলাম লিয়ন, কাবুল হোসেন সহ জেলা, শহর,উপজেলা, ওয়ার্ড যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com