বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
গাজী মহিনউদ্দিন ও মোশারফ হোসেনের তথ্য চিত্রে মেঘটনা পোস্ট ডেস্ক রিপোর্টঃ
হাজীগঞ্জ ডাকাতিয়া ব্রিজ পরিদর্শনে এসেছেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
১৬ জুলাই শনিবার সকাল বিকাল ৩টায় হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতু’র ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শনে আকস্মিক ছুটে তিনি।
এ সময় তিনি বলেন, ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রিজের ক্ষতিগ্রস্ত পিলার পরীক্ষা নিরীক্ষা করে তা ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
সম্প্রতি ডাকাতিয়া ব্রিজ রক্ষার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
গত ১২জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম রাষ্ট্রীয় সম্পদ ডাকাতিয়া ব্রিজ রক্ষায় একটি স্ট্যাটাস দেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী। এর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
ওই সময় তিনি ব্রিজের পিলারের একাধিক ছবি পোস্ট করেন। কয়েকটি ছবিতে দেখা যায়, ব্রিজের একটি পিলারে পলেস্তার খসে পড়ে রড দেখা যাচ্ছে। ওই পিলারের রোডগুলো পানিতে নষ্ট হওয়ার উপক্রম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নজরে আসে ব্রিজটি । সরেজমিনে পরিদর্শনে। এসময় ব্রিজের দুই পাশে নিদিষ্ট সীমানা নির্ধারণ করে সেখান থেকে বালু মহাল সরিয়ে নেওয়া এবং ব্রিজটি রক্ষণাবেক্ষণে সড়ক ও জনপদ বিভাগসহ স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন।
১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ডাকাতিয়া ব্রিজ পরিদর্শন করেন এবং তিন বালু মহাল কে জরিমানা করা হয়।
তৎকালিন ১৯৯৬-২০০১ সালে এমপি থাকাকালী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির মাধ্যমে নির্মিত হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ ডাকাতিয়া সেতুটি বালু বহনকারী ট্রলারের ধাক্কায় নদীর মাঝখানে থাকা ব্রিজের পিলারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুল হক, সড়ক ও জনপদ বিভাগের উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান , ইউসুফ প্রধানিয়া সুমন, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাশেম, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন বাচ্চু, জাফর আহম্মেদ মুন্সী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক’সহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।