বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
মো.মজিবুর রহমান রনি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেল হাজীগঞ্জে অসহায় ২৯ পরিবার।
আশ্রয়ণ প্রকল্পের ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কর্মসূচির আওতায় সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে আরও ২৬ হাজার ২২৯টি পরিবার।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর হস্তান্তর করেন। গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২৯ পরিবার রয়েছে।
এসময় হাজীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত ২৯টি পরিবারের কাছে জায়গার দলিল, খারিজ, খতিয়ান বুঝিয়ে দেওয়া হয়।
আরও মজবুত করতে নতুন এ ঘরগুলোতে আরসিসি পিলার, গ্রেড ভিম, টানা লিংকটারসহ বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে।
এ উপজেলা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এখন পর্যন্ত বিতরণ করা ঘরের সংখ্যা ৩৮টি। তৃতীয় ধাপে পাওয়া ২৯টি ঘরের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১৪টি এবং ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৫টি পরিবারের কাছে এ ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করে।
হাজীগঞ্জে ঘর হস্তান্তর অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ, উপজেলা নির্বাচন কমিশনার ওবায়দুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রোজিনা আক্তার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুর্নিলম দেউড়ী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, ১নং রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ৩নং কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৫নং হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ৭নং বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ৮নং হাটিলা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল,২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।