বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো:মজিবুর রহমনি রনি:

হাজীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “৮ শতকোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।

২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা’র সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালিতে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ, উপজেলা নির্বাচন কমিশনার ওবায়দুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রোজিনা আক্তার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুর্নিলম দেউড়ী সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, ইউসুফ প্রধানিয়া সুমনসহ বিভিন্ন স্তরের মানুষ র‌্যালিতে অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com