বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি স্বল্পতায় বিদ্যুতের লোডশেডিং তা বৈশ্বিক সমস্যাঃ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

গাজী মহিনউদ্দিন ও মোশারফ হোসেনঃ

চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তির আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

এসময় তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জ¦ালানি সংকট, এ কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। দিনের নিদিষ্ট সময়ে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এ সমস্যা থেকে থেকে উত্তোরণ হবো আপনাদের প্রচেষ্টায়।

এসময় তিনি আরো বলেন, আমরা যে উন্নয়ণ করেছি তা ভুলে গেলে চলবে না। এ উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে।

হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তা পাকা ছিল, বর্তমানে ৬শত কিলোমিটার রাস্তা পাকাকরণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা এতখানি রাস্তা পাকা করতে সক্ষম হয়েছি। ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রিজ করেছি যা আর কোন সরকার করতে পারেনি।

২৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১ম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর সাড়ে ১২টায় সাদ্রা হামীদিয়া ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট ১ম তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির ৪তলা ভীত বিশিষ্ট ভবনের ১ম তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

সাড়ে ৩টায় ওই ইউনিয়নের ইউনিয়নের পূর্ব জাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১ম ও ২য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এর বিকাল সাড়ে ৪টায় উপজেলার ৭নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় থেকে ৪র্থ তলা একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহাম্মদ খসরু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির লিটন, ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, ৩নং উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, ৫নং হাজিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৬নং বড়কুলপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ৭নং পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক মজুমদার, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ এমরান বাচ্চু, রোটারিয়ান জাফর আহম্মেদ মুন্সী, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী আহমেদ ভূঁইয়া, আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com