বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
গাজী মহিনউদ্দিন/মোশারফ হোসেনঃ
হাজীগঞ্জের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই রবিবার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়ায় দুপুর সাড়ে ১২টায় সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ৮ বছর বয়সী সুমাইয়া নামের এক শিশু। ৩ঘন্টা পর ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
একই দিনে বিকাল সাড়ে ৫টায় হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গিলা বাড়িতে শরীফুল ইসলামের ছেলে মোহাম্মদ নামে ১৮ মাসের এক শিশু মৃত্যু বরণ করে। শিশুটির বাবা শরীফুল ইসলাম পল্লী বিদ্যুতের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত।
পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত সুমাইয়া আক্তার সুবিধপুর গ্রামে তার মামার বাড়িতে মায়ের সাথে বসবাস করে। সে রুমান হোসেন ও পাখি আক্তারের মেয়ে।
৪ সহপাঠীর সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সুমাইয়া। সহপাঠীরা বাড়িতে এসে বিষটি জানালে তার মা পাখি আক্তারের ডাক-চিৎকারে সাঁড়া দিয়ে স্থানীয় ২০ থেকে ৩০জন সাধারণ মানুষ ১ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।
এর পর ৯৯৯ নাম্বারে কল দিয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর থেকে নৌ-ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দলের সদস্য রাজিব হোসেনকে ঘটনাস্থলে ছুটে আসে।
দীর্ঘ আধা ঘন্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে দিয়ে নিখোঁজ সুমাইয়া আক্তারের মৃতদেহ পুকুরের নিচ থেকে তুলে আনে ডুবরী দল।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও চাঁদপুর নৌপায়া সার্ভিস ইউনিটের আধা ঘন্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযানে সুমাইয়া আক্তারের মৃত্যু দেহ উদ্ধার করতে সক্ষম হয়। ওইদিন দুপুরে সহপাঠী তানজিনা, জান্নাত ও সিয়ামের সঙ্গে গোসল করতে যায় সুমাইয়া আক্তার। সাঁতার না জানার কারণে ড্রেজার মেশিনে খনন করা পুকুরটির কিছু দূরে যাওয়ার পর ডুবে যায়।
ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স সুমাইয়া আক্তারের মৃতদেহ উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দ বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সুবিদপুর উত্তর পূর্বপাড়া মজুমদার বাড়ির সামনে রাস্তার পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোল করে মৈশাইদ গ্রামের মজুমদার বাড়ির নূর মোহাম্মদ মজুমদার। ড্রেজার মেশিনে খনন করা পুকুরের গভীরতা প্রায় ৩০ থেকে ৩৫ফুট।
এই পুকুরটি ড্রেজার মেশিন দিয়ে খনন করার সময়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায় নূর মোহাম্মদ সহ স্থানীয় ইউপি সদস্যকে এক লক্ষ টাকা জরিমানা করে হাজীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
নূর মোহাম্মদ মজুমদারের ড্রেজার মেশিন দ্বারা খননকৃত পুকুরটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
সুমাইয়া আক্তার এর মা পাখি আক্তার ও বাবা রোমানের সঙ্গে দীর্ঘ তিন থেকে তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর মায়ের সাথে মামার বাড়িতে অবস্থান করে দুই বোন। পাখি আক্তার একটি বে-সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করে দুই মেয়ের ভরণপোষণ চালায়।
মা পাখি আক্তার এর শেষ সম্বল দুই মেয়ের মধ্যে সুমাইয়া আক্তার বড়। বড় মেয়ের মৃত্যুর ঘটনায় শোকে কাতর পুরো পরিবার। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।