বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়া ড. মুনসুর উদ্দিন কলেজে জাতীয় শোক দিবস পালিত

কচুয়া ড. মুনসুর উদ্দিন কলেজে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

কচুয়ার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজ মিলনায়তনে শোক সভা ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে একাদশ শ্রেনীর শিক্ষার্থী উর্মিc মজুদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি মো.গোলাম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম, দাতাসদস্য হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মো.ওয়াসীম প্রমূখ। এ সময় ইংরেজী বিভাগের শিক্ষক মো. শরীফ হোসেন, শোক দিবস উদযাপনের আহবায়ক সুফিয় আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কোরআন তিলাওয়াত ও প্রমিলা রানী দাসের গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। এ সময় শিক্ষিকা কাকুলী রানী দেব ও তার দলের পরিবেশনায় দেশত্ববোধক গান পরিবেশন হয়। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com