বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
গাজী মহিনউদ্দিন ও মোশারফ হোসেনঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ায় সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের অযথায় হয়রানি করবেন না, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করে তারা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। প্রতিহিংসার বসবতি হয়ে কেউ দলীয় নেতাকর্মীদের হয়রানি না করার অনুরোধ করছি।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে আমরা সবাই মিলে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে বিজয় নিশ্চিত করবো।
১৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আলীগঞ্জ পিটিআই অডিটরিয়ামে এ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু’র সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধব্যর্পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব মিঠুন ভদ্র, জেলা তাঁতীলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন মালিগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সভাপতি জনাব কাউছার, শাহরাস্তি পৌর আওয়ামীলীগ নেতা মাহবুব চৌধুরী, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি জনাব মকুব চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা জসিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জনাব ইস্কান্দার মিয়া, উপ সম্পাদক সুমন দর্জি, তানজীল, জেলা ছাত্রলীগের সদস্য সুমন মিয়াজী, নিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, নেছার পাটওয়ারী যুবলীগ নেতা মামুন ছাত্রলীগ নেতা পলাশ সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পৌর ছাত্রলীগের সহ সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য জনাব সোহেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন বতু।