বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রীজ ঘুরে পশ্চিম বাজার মুজিব চত্ত্বর প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ায় সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিধুভূষণ রায় সুজনের সভাপতিত্বে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকারের সঞ্চালণায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, নিহার রঞ্জন হালদার মিলন, তপন কুমার পাল, লিটন পাল, প্রাণ কৃষ্ণ সাহা, রাধা কান্ত দাস রাজু, বিধান সাহা, যুগল কৃষ্ণ হালদার, দিলীপ রায়, মিহির রায়, প্রিয় লাল দেবনাথ, শিমুল শিকদার।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com