বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
গাজী মহিনউদ্দিন ও মজিবুর রহমান রনিঃ
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে মো. আহসান হাবীব।
উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে ২১ আগস্ট রবিবার বিকেলে বিদ্যালয়ের অফিসকক্ষে রিটানিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং অন্যান্য ভোটারদের প্রত্যক্ষ সমর্থনে আহসান হাবীবকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
গত ১৭ আগস্ট বুধবার বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচিত হলেন দুলাল মিয়াজী, অহিদুল ইসলাম চৌধুরী মোহন, মো. নুরুন্নবী ও মো. শহীদ উল্যাহ্ আলফু।
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আহসান হাবীব বলেন, এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণে সকল উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যদের সমন্বয়ে কাজ করা হবে।