বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদপুরের বোয়ালমারী’র ইউএনও হাজীগঞ্জের মোশারেফ

গাজী মহিনউদ্দিন:

ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন হাজীগঞ্জের কৃতি সন্তান মোশারেফ হোসেন।

৪ সেপ্টেম্বর রবিবার বোয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার জেলার বোয়ালমারী উপজেলার নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোশারেফ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান।

মোশারেফ হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল ভূঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মো. আবু জাফর ভূঁইয়ার ছোট ছেলে। তার বাবা বড়কুল ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা এবং দীর্ঘ সময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বড় ভাই ফারুক হোসেন ভূঁইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মোশাফের হোসেন এলাকায় বাবু নামে পরিচিত। তার বাবা, নানা এবং ৩ মামা ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

২০১৮ সালে সরকারি কর্মকমিশন (পিএসসি) এর আইন ও প্রশাসন কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।

বিসিএস ৩৪ ব্যাচের উর্ত্তীণ হয়ে আইন ও প্রশাসন কোর্সে প্রথম স্থান অর্জন করেন মো. মোশারেফ হোসাইন। তিনি সালের ১৫ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় যোগদান করেন।

মোশারেফ হোসেন বাবু হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পড়া-লেখা করে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়। এরপর হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা উর্ত্তীণ হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণিতে উর্ত্তীণ হন। এরপর বিসিএস ৩৪ ব্যাচের উর্ত্তীণ হয়ে আইন ও প্রশাসন কোর্সে প্রথম স্থান অর্জন করেন মো. মোশারেফ হোসাইন।

মো. মোশারেফ হোসেন বলেন, সততা এবং নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারি তার জন্য পরিবার, পরিজন, পাড়া-প্রতিবেশী এবং শুভাকাঙ্খীদের দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com