বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
মোশারফ হোসেনঃ
হাজীগঞ্জ পূর্ব বাজার কোহিনুর আবাসিক হোটেল থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃত জুয়াড়িতের কাছ থেকে নগদ অর্থ পাওয়া যায়।
মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের পূর্ব পাড়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত কোহিনুর আবাসিক হোটেল থেকে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, বদরপুরের মামুন (৩৪), টংগীরপাড়ের খোরশেদ (৩৩), টোরাগড়ের মোস্তফা কামাল (২৬), মাতৈনের মো. মুরাদ হোসেন (২৮), মহিন উদ্দিন (২৬) ও নাটেহরার মো. আরিফ হোসেন।
হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ ও উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে গ্রেফতার করা হয় তাদের।
কোহিন হোটেলের পরিচালক আরিফ হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে নানান অসামাজিক কর্মকান্ড এবং জুয়ার আসর বসছে।
ওই স্থানের আশপাশের ব্যবসায়ীদের তথ্যমতে জানা যায়, কোহিনুর আবাসিক হোটেলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং কপোত-কপোতিদের আনাগোনা রয়েছে। এ হোটেলটি কোন ধরনের নিয়ম শৃৃঙ্খলা মেনে চলে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে অসামাজিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাবে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।