বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
গাজী মহিনউদ্দিনঃ
চাঁদপুরের বহরিয়ার মরিচ ব্যবসায়ী মজিবুর রহমানের লাশ হাজীগঞ্জের বলাখাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল নূরে মদিনা মাদ্রাসার গেইটের কাছে বলাখাল-নারায়নপুর সড়কের সামনের রাস্তার পাশে বাশ ঝাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
লতাপাতায় আবৃত বাঁশ ঝাড়ের ভেতরে পাওয়া লাশটি হত্যা না আত্ম-হত্যা বিষয়টি নিশ্চিত হতে পারেনি। পুলিশের ধারণা ৪ থেকে ৫ দিন আগের হওয়ায় পছন ধরেছে। শরীরের বিভিন্ন অংশে পচন ধরার কারণে চেহারা স্পষ্ট বুঝা যাচ্ছে না।
উদ্ধার হওয়ার লাশটির সাথে থাকা একটি কাগজের টুকরোর সূত্র ধরে হাজীগঞ্জ থানা পুলিশ মৃত মজিবুর রহমানের পরিচয় শনাক্ত করে।
নিহত মজিবুর রহমান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের লতিফ খানের ছেলে। চাঁদপুর সদরে হলুদ মরিচের গুড়ার ব্যবসায় করতো।
সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে সুবিদপুর গ্রামের এক সিএনজি চালক ঝোপ-ঝাড়ের ভিতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। সংবাদ পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে লাশের পরিচয় শনাক্ত করতে চাঁদপুর থেকে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই), সিআইডি’র বিশেষ টিম ঘটনাস্থলে ছুটে আসে।
হাজীগঞ্জ-ফরিগঞ্জ সার্কেল অতিরিক্ত সহকারি পুলিশ সুপার পংকজ কুমার দেব, হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচাজ জোবাইর সৈয়দ, সেকেন্ড অফিসার মোস্তাক আহম্মেদ সাব্বির, এস.আই নুরুল আমিন’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের লতিফ খানের ছেলে মজিবুর রহমান। তার প্রথম স্ত্রী মারা গেছে। দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম বাপের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোখরা হাজী বাড়িতে বসবাস করে।
গত ৩০ অক্টোবর ব্যবসায়ের উদ্দেশ্যে শ^শুর বাড়ির থেকে চাঁদপুর সদরে চলে যায়। তিনি চাঁদপুরে থাকেন মাঝে মধ্যে শ^শুর বাড়িতে যাওয়া আসা করেন। গত রবিবার থেকে মজিবুর রহমানের সাথে স্ত্রী এবং পরিবারের কারো যোগাযোগ হয়নি। মজিবুর রহমান মোবাইল ফোন ব্যবহার না করায় তার সাথে স্ত্রী কোন কথা বলতে পারেনি।
হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের পর শার্টের পকেটে থাকা কিছু খুচরা টাকা এবং গোখরা ইমনের ফার্ণিসার দোকান লেখা একটি কাগজের সূত্র ধরে পুলিশ মৃত মজিবুর রহমানের পরিবারকে খুঁজে বের করে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈদয় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।