বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক শপথ পত্রিকার হাজীগঞ্জ ব্যুরো প্রধান সাংবাদিক মো. মজিবুর রহমান রনির বাবা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কালাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সোমবার রাত সাড়ে ৩টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। একে শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী বাণিজ্য করে আসছেন। বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরে নিজ বাসায় শয্যায় ছিলেন।
দুইটি জানাজা অনুষ্ঠিত হয়। ১ম জানাজা সকাল ৮টায় হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড করিমের বাগান এলাকায় এবং ২য় জানাযা সকাল ১১টায় পৈত্রিক নিবাস হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।