বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদে আলী হোসেনের গ্যারেজে থেকে অটো মিশুক নিয়ে চালক মঞ্জিল হক উধাও
গত ১২ জুলাই শনিবার সকাল সাড়ে
৯ টায় মকিমাবাদ ৫নং ওয়ার্ড ফায়ার সার্ভিসের পিছনে নিখিল কমিশনার বাড়ির সামনে আলী হোসেনের গ্যারেজ অটো-মিশুক নিয়ে চালক উধাও হওয়া ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত চালক মো.মঞ্জিল হক পৌর ১২ নং রান্ধুনীমুড়া হাজারী বাড়ি মৃত আরব আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়-মকিমাবাদ ৫নং ওয়ার্ড রব চেয়ারম্যান বাড়ির রফিকুল ইসলামের ছেলে আলী হোসেনের গ্যারেজে প্রতিদিনের মতো চালক মঞ্জিল হক অটো-মিশুক ভাড়া নিতে আসেন।
এরপর তার স্ত্রীসহ অটো-মিশু নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে অদ্যাবর্দী পর্যন্ত পিরে না এসে চালক মঞ্জিল হক ও তার স্ত্রী আত্নগোপনে রয়েছেন। যাহার বাজার মূল্য ৮৫.০০০ হাজার টাকা।