বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ময়মনসিংহে দিন দিন যানজটের মাত্রা বেড়েই চলেছে

স্টাফ রিপোর্ট :

বাংলাদেশের ১২ তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশন নগরীতে প্রধান প্রধান সড়ক সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। দিন দিন যানজটের মাত্রা বেড়েই চলেছে।

ফলে নষ্ট হচ্ছে সময়, থমকে যাচ্ছে নগরবাসীর জীবন। যানজটে অতিষ্ঠ হয়ে পড়ছে নগরবাসী। ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় নগরীর পাটগুদাম ব্রীজ মোড়, চরপাড়া মোড়, গাঙ্গিনাপাড়, বাতিরকল মোড়, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, ঈদগাহ মাঠের সামনে সিএনজি স্ট্যান্ড, নতুন বাজার মোড়,বাউন্ডারি রোড রেলক্রসিং, মিন্টু কলেজে রেলক্রসিং, ধোপাকলা মোড়, রেলস্টেশনের তাজ মহল মোড় সহ বিভিন্ন রাস্তায় অধিকাংশ সময় যানজটের শিকার হচ্ছেন নগরবাসী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের অধিকাংশ বিষয়ের পরিবর্তন হলেও পরিবর্তন নেই ময়মনসিংহ নগরীর যানজটের চিত্রের। আগে যানজটের জন্য স্থানীয় জন প্রতিনিধিদেরকে দায়ী করা হলেও বর্তমানে নেই কোন জনপ্রতিনিধি তারপরও যানজটে অতিষ্ঠ নগরবাসী।

এ বিষয়ে ব্রিজ মোড়ের আরিফ জানান, কিছুদিন আগে যানজট কিছু কম থাকলেও এখন ব্রীজ মোড়ে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে প্রিমিয়ার হাইস্কুলে পড়া বাচ্চাকে নিয়ে ১০ মিনিটে রাস্তা একঘন্টা আগে বের হতে হয়। চরপাড়া এলাকায় শামীম জানান, যানজটের কারণে অনেকসময় রোগী নিয়ে বিপাকে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীর লোকজন। এ বিষয়ে কাচারির খলিল বলেন, বাতিরকলের রাস্তার দুই পাশে দুটি স্কুল থাকায় অধিকাংশ সময় এই রাস্তায় যানজট লেগেই থাকে।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা ট্রাফিক ইন্সপেক্টর আবু নাছের মোহাম্মদ জহির জানান আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যানজট নিরসনের প্রধান কার্যক্রম সিটি কর্পোরেশন হাতে, তারপরও আমরা যানজট নিরসনের জন্য নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com