চাঁদপুরের হাজীগঞ্জ ,শাহরাস্তিতে এটিএম বুথে মিলছে না টাকা,নাড়ির টানে ঘরমুখো মানুষ গুলো টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।উপজেলার একমাত্র এটিএম বুথে টাকা না থাকায় বিপাকে পড়েছে অসংখ্য গ্রাহক।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কিছু গ্রহক টাকা উঠাতে পারলেও দুপুর ১ টার পর বন্ধ হয়ে যায় বুথের কার্যক্রম। এতে স্থানীয় গ্রাহক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাড়িরটানে গ্রামে ঈদ করতে আসা ঘরমুখো মানুষ গুলো টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। উপজেলার ঠাকুর বাজারে অবস্থিত একমাত্র ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা না পেয়ে গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম থেকে ঈদ উদযাপন করতে আসা মো. হাশেম জানান, টাকা না পেলে সমস্যায় পড়তে হবে। মো. জাকির হোসেন টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ডাচ বাংলা ব্যাংকের জুনিয়র স্যানেল অফিসার কামরুল ইসলাম জানান, বুথে টাকা না থাকায় গ্রাহকরা ফিরে যেতে হচ্ছে। কেউ টাকা জমা দিলে আমরা সাথে সাথে গ্রাহকদের দিয়ে থাকি। ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.জহিরুল হক মুঠোফোনে জানান, আজ রাতের মধ্যেই টাকা পাওয়া যাবে।
দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করছি খুব দ্রুত বুথ গুলোতে টাকা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে যারা টাকা তুলতে ব্যর্থ হয়েছেন, তাদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেন।