বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভূমি উন্নয়ন কর আদায়ে ৩য় স্থান: মনোহরগঞ্জের বিনয়ঘর ইউনিয়ন ভূমি অফিসকে সম্মাননা

বিশেষ প্রতিনিধি :

২০২৫-২০২৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ স্থান অর্জন করায় মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর ইউনিয়ন ভূমি অফিসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার ০১/০৭/২০২৬ ইং তারিখে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি বিনয়ঘর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষে ভূমিকর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কানুনগো জনাব শাহাদাত হোসেন এবং দায়িত্বপ্রাপ্ত নাজির জনাব হারেস সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ইমরান সাহেব, জনাব মামুন সাহেব সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধিবৃন্দ।

সম্মাননা গ্রহণের পর বিনয়ঘর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ সাফল্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মাননীয় ইউএনও মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।”

একই সাথে তিনি বিনয়ঘর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও রাজস্ব আদায়ে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সরকারের রাজস্ব আদায়ে বিশেষ অবদান রাখায় প্রতিবছর উপজেলা পর্যায়ে সেরা ভূমি অফিসসমূহকে এ ধরনের সম্মাননা প্রদান করা হয় ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com