বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানীর হাজারীবাগে লিফটে উঠার সময় পড়ে গেয়ে এক শিক্ষকেের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক :

রাজধানী হাজারীবাগ টালিঅফিস মোড়এলাকায় নিজ ভবনের লিফটে ওঠার সময় লিফটের দরজার সঙ্গে মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যাক্তি অবসরপ্রাপ্ত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষক ছিলেন।

রোববার(৩০ আগস্ট)সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরিক্ষা নিরিক্ষা শেষে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসকায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, আমার বাবা প্রতিদিনের ন্যায় নিজ বাসা থেকে হাঁটার উদ্দেশ্যে সকালে বের হন।হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে বাসায়(সপ্তম তলায়) যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে লিফটের দরজার সাথে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় আমরা বাবাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,আমাদের বাসা হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকা ২৫৫/২ নম্বর বাসার ৭ তলায় পরিবার নিয়ে নিজ ফ্ল্যাটে থাকি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com