বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মেহেরপুরে জেএমবির চার সদস্য আটক

মেহেরপুর শহরের ফৌজাদারী পাড়ায় অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় চার জেএমবি সদস্যকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এসআই মোস্তফা শওকত জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০/৫০ জন সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করে। পরে পালানো সময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের গ্রেপ্তার করলেও আজ বুধবার দুপুর ২টার দিকে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

পুলিশ আরো জানায়, অভিযানে তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লাল টেপ মোড়ানো ৮টি ককটেল, ৩টি পেট্রোল বোমা, একটি রামদা, একটি হাসুয়া, একটি দা, পাঁচটি লোহার রড, জেএমবির সাংগঠনিক কর্মসূচী লেখা একটি খাতা, একটি প্যাড, ২০টি লিফলেট, ৯টি বিভিন্ন আকৃতির ইলেকট্রনিক সার্কিট, ২টি ছোট আকৃতির মোটর, সিমসহ চারটি মোবাইল ও পাঁচ গজ বৈদ্যুতিক তার।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আটকৃতরা দির্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও প্রশিক্ষণ দিয়ে তাদের অনুসারী তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। একই সাথে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বেশ কিছু অনুসারীর নামও পাওয়া গেছে।

তিনি আরো জানান, মেহেরপুরে আটকৃতরা জেএমবির অন্যতম নেতা গাইবান্ধার মতিন মেহেদীর অনুসারী। মতিন মেহেদী বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে জেল খাটছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com