বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঢামেকে কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে লাল কম্বলে মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানা পুলিশ এসে কম্বলে মোড়ানো মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভোজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢামেক থেকে ফোন পেয়ে বাগান গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে লাল কম্বল দিয়ে মোড়ানো ছিল। পরনে ছিলো কালো লুঙ্গি।

তিনি জানান, তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com