বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আবাসিক হোটেল থেকে গ্রেফতার ৩৭

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের দুইটি হোটেলে অভিযান চালিয়ে ৩৭ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাংলাবাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।

গাজীপুর সদর থানা পুলিশের ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকার নামহীন দুইটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ যুবক ও ২৭ যুবতীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ পালিয়ে গেছে। নামহীন হোটেল মালিকদের বিরুদ্ধে হোটেল ব্যবসার নামে দেহ ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া গেছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com