বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সিলেটে ঝটিকা মিছিল, ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্ট :

সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯’র অভিযানে তারা আটক হন। র‍্যব-৯’র এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরে বের হওয়া ঝটিকা মিছিল বের করে আওয়ামীলীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com