বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)-এর ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) ছাতক উপজেলার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভাটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ।
এতে সভাপতিত্ব করেন বাসকের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি হাকিম ফারুক আহমেদ নোমান।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাসক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে ছাতক উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে শাহীন আহম্মদ শাহীকে সভাপতি এবং অজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ তাহীদ; সহ-সভাপতি হাফিজ রুহুল আমীন চৌধুরী, আলী হোসেন মানিক ও মো. জমির উদ্দিন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, আজাদ মিয়া, মো. শাহজাহান ও মো. আলাউদ্দিন; সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান পাবেল, হোসাইন আহমেদ রুবেল ও মাহবুবুর রহমান রুবেল; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া; যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রুনু ও সায়মা বেগম; অর্থ সম্পাদক শামছুল হক; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন; আইন বিষয়ক সম্পাদক সানী দাস; সহ-আইন বিষয়ক সম্পাদক বদরুল আলম সালেক; মহিলা বিষয়ক সম্পাদক মিলন রানী দাস; সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও সাজিয়া বেগম; প্রচার সম্পাদক হোসাইন আহমদ; দপ্তর সম্পাদক তানিম আহমদ; ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান; সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল আলম তালুকদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দিলোয়ার হুসেন, মাওলানা ফখরুল আমীন ও মাফরুল উদ্দিন শাহীন নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।