বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশেষ প্রতিনিধি:

কাপাসিয়ায় ২০২৫—২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক—সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ ও সার বিতরণ করা হয়।

সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে ও উপ—সহকারি কৃষি অফিসার জাহিদ আকন্দের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর—৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন খান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।

কৃষি অফিস সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৮’শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষক প্রতি ৭ ধরনের সবজি বীজ (কলমিশাক —১৬০ গ্রাম, লাউ —১৫ গ্রাম, চালকুমড়া —৫ গ্রাম, পুঁইশাক—১০০ গ্রাম, বেগুন—৫ গ্রাম, শশা—৫ গ্রাম, মিষ্টিকুমড়া—১০ গ্রাম) সর্বমোট—৩’শ গ্রাম সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন ও উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এ সকল উপকরণ সহায়তা প্রদান করে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com