বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার
রাজধানীর ডেমরা পুলিশ লাইনে মো. সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলামের বিপি নম্বর ০১৭২৬২৬৬৪৬৫। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাদেকের ছেলে। প্রায় নয় মাস আগে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। কর্মসূত্রে তিনি ডেমরা পুলিশ লাইনের বহুতল ভবনের নবম তলায় অবস্থান করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক কলহের কারণে সাইদুল ইসলাম বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চাচা মো. সোহাগ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।