বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দুই মণ ওজনের বিশাল কাঁঠাল দেখতে উৎসুক জনতার ভিড়, বিক্রি হলো ১০ হাজার টাকায় !

 নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই মণ ওজনের একটি বিশাল আকৃতির কাঁঠাল ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশাল এই কাঁঠালটি এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমায়। শেষ পর্যন্ত শখ করে বিয়াইবাড়ি পাঠানোর জন্য কাঁঠালটি ১০ হাজার টাকায় কিনে নেন নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা।

সোনারগাঁও উপজেলার পশ্চিম সনমান্দি ইউনিয়নের বাসিন্দা মোবারক মিয়ার বাড়ির একটি গাছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই বিশাল আকৃতির কাঁঠালটি ধরে। কাঁঠালটির বাম্পার সাইজ ও ওজন নিয়ে গত কয়েক দিন ধরেই পুরো এলাকায় বেশ আলোচনা চলছিল। বিশাল আকৃতির এই ফলটি দেখতে প্রতিদিন মোবারক মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছিলেন কৌতূহলী মানুষ।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আত্মীয়তার সম্পর্কে বিশেষ চমক আনতে এবং শখের বশে কাঁঠালটি কিনে নেন নজরুল ইসলাম। ১০ হাজার টাকা দিয়ে কেনা এই বিশাল কাঁঠালটি পরবর্তীতে তিনি তার বিয়াইবাড়ি উপহার হিসেবে পাঠিয়ে দেন।

এলাকাবাসী জানান, সাধারণত এমন আকৃতির কাঁঠাল সচরাচর সচরাচর দেখা যায় না। ব্যতিক্রমী এই কাঁঠাল এবং এর দাম নিয়ে সোনারগাঁওজুড়ে বেশ কৌতূহল ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com