বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ট্রাকের আসনেই নিভে গেল তিন প্রাণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ব্যক্তির মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম তাহের (৪৫)। বাবার নাম কাদের ভূঁইয়া। বাড়ি মোহনগঞ্জ থানার প্রশন্নপুর গ্রামে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে মাছ বোঝাই একটি মিনি ট্রাক ধাক্কা খায়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

রাকিবুল হাসান জানান, মিনি ট্রাকের সামনের আসনে চালক ও অপর দুই ব্যক্তি ছিলেন। দুর্ঘটনার পর মিনি ট্রাকের সামনের দুমড়েমুচড়ে যাওয়া অংশে তাঁরা নিথর হয়ে পড়েছিলেন। পরে রেকার দিয়ে বড় ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। আর মিনি ট্রাক থেকে মৃত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com