বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কু‌ড়িগ্রামে তিস্তা নদী‌তে নৌকাডুবি, নিখোঁজ ৮

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কু‌ড়িগ্রামের রাজারহাট উপ‌জেলার তিস্তা নদী‌তে খেয়া নৌকাডুবে অন্তত ৮ জন নি‌খোঁজ হ‌য়ে‌ছে। প্রায় ৩০ জন যাত্রী নিয়ে পারা‌পারের সময় খেয়া নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।

‌আজ রবিবার দুপুর ১২টার দি‌কে বু‌ড়িরহাট স্পা‌রের কা‌ছে এই নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রেছেন।

নৌকাডুবির পর ২০ জন যাত্রী সাঁতরে তী‌রে উঠ‌তে পার‌লেও এখ‌নো অন্তত ৮ জ‌নের কোনো খোঁজ পাওয়া যা‌চ্ছে না বলে জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com