বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাহালুতে শান্তিপূর্ণ ভাবে চলছে শারদীয়া দুর্গোৎসব

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার কাহালু উপজেলার ৩৮টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে চলছে শারদীয়া দুর্গোৎসব। ৩৮টি পূজা মন্ডপের যেন কোন সমস্যা না হয় এই জন্য সবসময় খোঁজখবর নিচ্ছেন বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, (তদন্ত) মাহমুদ হাসান ও কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা শাখার সভাপতি শ্রী অঞ্জন কুমার প্রামানিক এর সাথে কথা বলা হলে তিনি জানান, কাহালু উপজেলায় শান্তিপূর্ণ ভাবে চলছে শারদীয়া দুর্গোৎসব। তিনি আরও বলেন, কাহালুতে যেন শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে হয় এইজন্য মাননীয় এম পি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মেয়র, ওসি, তদন্ত ও সেকেন্ড অফিসার আমাদের সাথে সবসময় যোগাযোগ করছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com