শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে রিয়াজ আকন্দ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামের দুলাল আকন্দের ৫ বছর বয়সী ছেলে রিয়াজ আকন্দ পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুর থেকে উঠতে দেরী হলে তার মা পুকুরে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পায়। এ সময় শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশিরা এসে শিশুটির লাশ মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষের চেয়্যারম্যান আবু ছাইদ জোয়ারদার বলেন মৃত্যুর খবরটি আমাকে তার পরিবার মোবাইল ফোনে জানিয়েছে।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) আবু রায়হান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com