বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নয়াপল্টনে অগ্নিকাণ্ড

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রাজধানীর নয়াপল্টনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের মাঝের গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নি নির্বাপনের কাজে অংশ নেয়। বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে সূত্র জানায়।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নিয়্ন্ত্রণে আনতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। আগুন লাগার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com