বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আশুলিয়ায় অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারীর মৃত্যু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আশুলিয়ায় অগ্নিনির্বাপক দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিস হোসেন নামের একজনের মূত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকার বগাবাড়ী বাজারে ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। ফিরোজ হোসেন এইচ আর ফায়ার ফাইটিং নামে দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

দোকানের মালিক শরীফ হোসেনর ছেলে হাসিবুল জানান, সিলিন্ডারের স্ক্রুটি চাপ দিয়ে লাগাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিলিন্ডার বিস্ফোরণে আহত আনিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। নিহত আনিস দোকান মালিকের আত্মীয়। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com