বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফেরি চলাচলে অচলবাস্থা, পারের অপেক্ষায় শত শত যানবাহন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : গত কযেক দিন যাবৎ পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচলে অচলবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া স্রোত ও নদী ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটের একটি মাত্র ঘাট চালু রয়েছে। বহরে থাকা সবগুলো ফেরির চলাচলে সক্ষমতা না থাকায় ছয়টি ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।

অপরদিকে শিমুলিয়া-কাঠালবাড়ী রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে ওই রুটে বাড়তি চাপ পড়েছে। আজ বুধবার বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া ঘাটে বাস-পণ্যবাহী ট্রাক মিলে ছয়শতাধিক  যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। অপরদিকে এ নৌ-রুটে স্রোতের কারণে লঞ্চ চলাচল ছয় দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান, জানান,  নদীতে  প্রবল স্রোতের কারণে বহরে থাকা সবগুলো ফেরি চলাচলে সক্ষম হচ্ছে না। ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে ছয়টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোত ও নদী ভাঙনের কারণে দৌলতদিয়ায় মাত্র একটি ঘাট বাদে সবগুলো ঘাট বন্ধ রয়েছে। আর স্রোতের কারণে যে কয়েকটা ফেরি চলাচল করছে তাতে আবার সময় দ্বিগুণ লাগছে। উভয় ঘাটে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। তবে পর্য়ায়ক্রমে তা পার করা হচ্ছে।

যাত্রীরা জানান, গত রাতে এসে ঘাটে বসে থাকলেও এখনও পার হতে পারছেন না। নারীদের টয়লেট সমস্যাসহ নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে।

পণ্যবাহী ট্রাকচালক জানান, কয়েক দিন ধরে ঘাটে বসে থাকার কারণে সাথে নিয়ে আসা সব টাকা শেষ হয়ে যাবার কারণে চরম দুর্ভোগে দিন কাটছে। কখন ফেরি পার হতে পারব জানা নাই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com