বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে আনন্দ র‌্যালি

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জাতীয় শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে বগুড়ায় আনন্দ র‌্যালি করেছে জেলা শ্রমিকলীগ।  এ উপলক্ষে শনিবার বেলা ১১ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আনন্দ র‌্যালি বের হয়।

আনন্দ র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  র‌্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ।  র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিকলীগ এর  ভারপ্রাপ্ত সভাপতি চিসতির সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।  পথসভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, আলতাফ হোসেন , মোঃ রানা প্রমুখ।  র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com