শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে অপকর্ম আতংকের নাম “পাগলা গ্রুপ”

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে “পাগলা গ্রুপ” নামের একটি চক্র মাদক, অস্ত্র, চোরাই কারবারি সহ বিভিন্ন অপরাধ জনিত কাজের সাথে লিপ্ত থাকে। এমন অভিযোগ তুলে সোমবার (14-10-19) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরা মােঃ আব্দুল হান্নান ১ নং চালুয়া বাড়ী ইউনিয়নের সাধারণ জনগনের পক্ষে তিনি এসেছেন বলে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে তিনি যানান, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তঃগত ১ নং চালুয়াবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল বাসি। বড় দুখের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন নিয়ন্ত্রনের ঘােষনা দেওয়া সত্তেও আমাদের এখানে একটি দৃস্কিতি চক্রের উত্তাপে শত শত লােকের বসবাস করা বড়ই কষ্টকর হয়াে পড়েছে। চক্রটি মাদক, অস্ত্র, চোরাই কারবারি সহ বিভিন্ন অপরাধ জনিত কাজের সাথে লিপ্ত থাকে। চক্রটির নাম “পাগলা গ্রুপ”। এদের মূল নেতার সারিয়াকান্দির বহুলাডাঙ্গা গ্রামের মােঃ মুসা শেখ (দালাল মুসা) এর ছেলে মােঃ লুৎফর রহমান (পাগলা)।যার নামে বিভিন্ন থানায় বেশ কিছু খুন, ডাকাতি, অস্ত্র, মাদক মামলা রয়েছে। যার মধ্যে কিছু সংখ্যক মামলার জি আর নং অপিনার সমীপে তুলে ধরলাম। (১) জি আর নং ১০৯/১৩ থানা সারিয়াকান্দি অস্ত্র মামলা (১) জি আর নং ১৪৪/১২ থানা সারিয়াকান্দি খুন সহ ডাকাতি (৩)। জি আর নং ১৮৯/(২)0° থাক। ইসলামপুর ডাকাতি মামলা (৪) জি স্যার নং ৪৩৪/১১ থানা পাঁচবিবি খুন সহ ছিনতাই (৫) আর জি নং ০১/১৪ থানা বাহাদুরাবাদ নৌঘাট থানা অস্ত্র দেখিয়ে। মীর পিট ও ডাকাতি।

আরও বিভিন্ন থানায় তার নামে খুন জাল টাকা ইয়াবা সহ বিভিন্ন মামলা রয়েছে। আমাদের এই এলাকাতে কোন চোর ডাকাত ধরা পরলে সে তার সঙ্গীদের নিয়ে এসে অস্ত্রের ভয় দেখিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। আর রাত হলে মদ পান করে এলাকা বাসীকে গালিগালাজ করে। এছাড়া তার একটি ইঞ্জিন চালিত নৌকা রয়েছে। তাতে এসি লাগানাে এবং গ্যাস সংযােগ রয়েছে । সেখানে অবৈধ মেয়ে নিয়ে আনন্দ ফুতি মদপান এবং মাদক অস্ত্রে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে বছর ব্যাপি যাত্রা গানের নাম করে সেখানে জুয়া এবং মাদক ব্যবসা চালিয়ে যায়।

লুৎফর পাগলার বাবা মােঃ মুছা শেখ ছিলেন একজন গরুর দালাল তার এখন নীলফামারী সদরে একটি বাড়ি যার মূল্য প্রায় এক কোটি টাকা। সােনাতলা থানায় মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানি গ্রামে তার ছেলের বউ (লুৎফর পাগলার স্ত্রী) নামে একটি বাড়ি যার মূল্য প্রায় পচাঁশি লক্ষ টাকা। এছাড়া তিন থেকে চারশ গরু, মহিষ যার আনুমানিক মূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা।

পাগলা গ্রুপের সদস্য গুলাের মধ্য কিছু সংখ্যক নাম তুলে ধরলাম ঃ (১) মােঃ লুৎফর রহমান, (পাগলা), পিতা- মােঃ মুসা শেখ, গ্রাম- বহুলাডাঙ্গা, থানা- সারিয়াকান্দি, জেলা। বগুড়া।
(২) মােঃ বকুল মিয়া, পিতা- রােস্তম আলী, গ্রাম- কাকালীহাতা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।
(৩) মােঃ পাতাম, পিতা- মৃত নয়া মিয়া, গ্রাম- তেকানী চুকাইনগর, থানা- সােনাতলা, জেলা- বগুড়া।
(৪) মােঃ ইউসুফ আলী, পিতা- মৃত মনসের আলী, গ্রাম- বহুলাডাঙ্গা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।
(৫) মােঃ হাবিজার পিতা- মােঃ রােস্তম আলী। শেখ, পিতা- গ্রাম কাকলীহাতা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।
(৬) মােঃ ইয়াকুব আলী, পিতা- মােঃ মুসা শেখ, গ্রাম- বহুলাডাঙ্গা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া।
(৭) মােঃ শহীদুল ইসলাম ডাকাত (বহিরাগত)
(৮) মােঃ সুজন মিয়া ডাকাত (বহিরাগত)
(৯) মােঃ নজির ডাকাত (বহিরাগত)।

এরা সবাই একই সাথে নৌকাতে বসবাস করে মাদক, অস্ত্র, চোরাই মটর সাইকেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে হান্নান দূস্কিতি লােক গুলােকে আইনের আওতায় নিয়ে, সাধারণ জনগনকে এলাকায় ভালভাবে বসবাস করার সুযােগ দেয়ার দাবী জানায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com