বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, কলামিস্ট, বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে চক্রান্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় কর্মসুচির আয়োজন করে সম্মিলিত নাগরিক জোট, বগুড়া। সংগঠনের সদস্য সচিব আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক ডা: এসএম মিল্লাত হোসেন, নাগরিক জোট সমন্বয়কারী রেজাউল বারী দিপন, জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসক্লাবের নির্বাহি সদস্য সাজেদুর রহমান সিজু, শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রæপ লি: বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সিকিউটিভ (প্রশাসন) কারিম উল্লাহ, স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন সভাপতি এইচ আলিম, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সা: সম্পাদক ডা: হুমায়ুন কবীর, ডা: শাহ গাজী, প্রভাষক আল আমিন, জিএম ড্যারিন পারভেজ, রেজওয়ান ইসলাম, প্রনব স্যানাল, সহকারী অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, বাবু বসুধা, সাজ্জাদ হোসেন পল্লব, বজলুর রশিদ সুইট, সাখাওয়াত হোসাইন জনি, আল আমিন, রঞ্জু ইসলাম, যুবনেতা লিটন রহমান, রুহুল আমিন, শাহিনুর রহমান সাহিন, আব্দুর রউফ রক্তিম, আব্দুর রহমান স¤্রাট, বগুড়া প্রেস ইউনিটের সুপারভাইজার গোপাল চন্দ্র রায়, কোরবান আলী, হাসমত আলী খান, হাজী আজম আলী, রতন কুমার রায়, জহুরুল ইসলাম, আউয়ুব আলী, সফিকুল ইসলাম, বিজয়, ইসমাইল হোসেন প্রমুখ। এতে বক্তারা বলেন, রাজনৈতিক ভাষ্যকার ও তুখোর বিশ্লেষক পীর হাবিব তুমুল দেশে ও বিদেশে তাঁর লেখনি ও টকশো’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। পরিশীলিত মেধা, যুক্তিবোধ আর বিবেকের দাসত্ব’র কারনে আজ তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। লেখায় যুক্তির খেলা, সীমিত আবেগ আর জাগ্রত বিবেকের অপুর্ব সম্মিলন ঘটান বলেই তার কলাম হৃদয় স্পর্শ করে যায়। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তিনি কাজ করছেন। সত্য প্রকাশে আপোষহীন হওয়ার কারনেই তার বিরুদ্ধে হীন চক্রান্ত চলছে। বক্তারা পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ সহ এমন হীন কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।