বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া রেলওয়ে ষ্টেশনের অদূরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। তার দেহ খন্ড বিখন্ড হওয়ার কারনে কেউ তাকে চিনতে পারছেন না। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের পুরানবগুড়া তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ি বগুড়ার এসআই আকতারুন্নাহার জানান, আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবক তিনমাথা রেলগেট এলাকায় সকাল থেকে ঘোরাফেরা করছিল। সকাল ৮টায় শান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্নরাগ এক্সপ্রেস বগুড়া ষ্টেশনে আসার আগে তিনমাথা এলাকায় পৌছলে সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে সে। এসময় তার দেহ খন্ড বিখন্ড হয়ে পড়ে। পরে রেল পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।