বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দিনাজপুর পুলিশ প্রশাসনে বদলি ঝড়

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দিনাজপুরে পুলিশ প্রশাসনে বদলির ঝড় উঠেছে। একই দিনে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ চার পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তাৎক্ষণিক বদলিকৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম ও বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাস গুপ্ত।

পুলিশ সুপারের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসি ও বীরগঞ্জ থানার ওসি তদন্তের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার। তবে কি কারণে একদিনে চারজনকে বদলি করা হয়েছে তা এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।

সূত্রগুলো জানায়, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে ঢাকার সিআইডি অফিসে বদলি করা হয়েছে। এছাড়াও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এবং কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), এবং বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাস গুপ্তকে বিরামপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

চারজন পুলিশ কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ঠিক কি কারণে বদলি হয়েছে তা জানার জন্য মুখিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com