বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শেরপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শেরপুরে খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ

খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওবায়দুর রহমান, মোছা. নার্গিস পারভিন, মোর্শেদা আখতার মিম, উম্মে মালিহা মমতাজ,দৈনিক ইত্তেফাক পত্রিকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি সাংবাদিক আব্দুল মান্নান, শাহবন্দেগী ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান লিটন প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস ও সনদ এবং সমাপনী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com