বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বিশেষ সাধারণ সভা বুধবার সকাল ১০টায় উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সংগঠনের সাধারণ সম্পাদক গনেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মমিনুর রশীদ সাইন, সাবেক সাধারন সম্পাদক এফ শাজাহান, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ মিলন, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য ওয়াউর রহমান রতন, আব্দুল ওয়াহাব, শফিকুল ইসলাম শফিক, রাহাত রিটু, বাদল চৌধুরী, হাবিবুর রহমান, হারুনার রশিদ তালুকদার, এস এম আবু সাইদ, সুমন সরদার, ইউনুস আলী, সানাউল হক শুভ প্রমুখ। সভায় নির্বাহী কমিটির মেয়াদ ২ বছর, অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সদস্য পদ অন্তর্ভুক্তিসহ গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com