বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার সারিয়াকান্দিতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে শাহীন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাট ফুলবাড়ির সুখদহ নদীতে এ ঘটনা ঘটে। শাহীন উপজেলার গাবতলী এলাকার গফুর মণ্ডলের ছেলে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, দুপুরে শাহীন তার পাঁচ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে সুখদহ নদীতে মাছ ধরতে যান। এ সময় মাছ রাখার পাত্রটি হঠাৎ নদীর পানিতে ভেসে যাওয়ার সময় সেটি আনতে গিয়ে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে শাহীনের মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com