বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শুটারগান ও মাদকসহ ছাত্রলীগ নেতা ধরা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সাভারে শুটারগান ও ৫০০ পিস ইয়াবাসহ প্লাবন খান মজলিশ (২৫)  নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তিনি একজন মাদক কারবারি বলেও জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) গভীররাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়িসংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে আটক করা হয় মজলিশকে। তিনি সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

র‌্যাব জানায়, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে একটি দল সাভার দক্ষিণপাড়া এলাকায়। এ সময় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবা ও শুটারগানসহ আটক করা হয় মজলিশকে।

মিরপুর র‌্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিভিন্ন গ্রাহকের কাছে মাদক বিক্রির বিপুল তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। এর আগেও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com