বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় আগুন লেগে ৪টি ঝুটের গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, রাত সোয়া ৮টার দিকে প্রথমে আমবাগ পশ্চিমপাড়া এলাকার একটি টিনশেড ঝুট গুদামে আগুন লাগে। পরে তা পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।