বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সারিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস-২০১৯’’ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুল রহমান।
সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, যুব সমাজ দেশ গড়ার কারিগর। আজকের বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজকে দৃঢ়তার সাথে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন, যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার মোঃ ছারোয়ার আলম, আব্দুল রশীদ, নাজমুল হক, ক্যাশিয়ার মোঃ আবু জিহাদ প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com